সোমবার , ২৪ আগস্ট ২০২৬
সোমবার , ২৪ আগস্ট ২০২৬
হোমআইন ও আদালতজোট করলেও নিজ নিজ প্রতীকে নির্বাচন বাধ্যতামূলক: হাইকোর্টের রায়

জোট করলেও নিজ নিজ প্রতীকে নির্বাচন বাধ্যতামূলক: হাইকোর্টের রায়

favicon
ভোরের আলো ডেস্ক:
জোট করলেও নিজ নিজ প্রতীকে নির্বাচন বাধ্যতামূলক: হাইকোর্টের রায়

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলো জোট গঠন করলেও নিজেদের দলীয় প্রতীকেই নির্বাচনে অংশ নিতে হবে। দলীয় প্রতীকে জোটবদ্ধভাবে ভোটে অংশ নেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে করা রুল খারিজ করে এই নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।


বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।


অতীতে দেখা গেছে, নির্বাচনী জোট গঠনের পর ছোট দলগুলো জোটনেতা দলের প্রতীকে নির্বাচন করত। বিশেষ করে জাতীয় নির্বাচনে বড় দলের প্রতীকেই জোটের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করতেন। যদিও কয়েকটি ক্ষেত্রে ভিন্নধর্মী উদাহরণও ছিল।


হাইকোর্টের এই রায়ের ফলে এবার থেকে জোটবদ্ধ নির্বাচন হলেও প্রতিটি দলকে তাদের নিজস্ব প্রতীক ব্যবহার করেই ভোটে অংশ নিতে হবে।