বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
হোমরাজনীতিহাদির ওপর হামলার পেছনের শক্তি জাতির সামনে স্পষ্ট করার দাবি জামায়াত আমিরের

হাদির ওপর হামলার পেছনের শক্তি জাতির সামনে স্পষ্ট করার দাবি জামায়াত আমিরের

favicon
ভোরের আলো ডেস্ক:
হাদির ওপর হামলার পেছনের শক্তি জাতির সামনে স্পষ্ট করার দাবি জামায়াত আমিরের

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, তফসিল ঘোষণার ঠিক পরদিন একজন স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদিকে টার্গেট করে গুলি করার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। এ ধরনের ঘটনাকে কোনোভাবেই ছোট করে দেখার সুযোগ নেই।


গতকাল ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদিকে দেখে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, অনতিবিলম্বে হামলার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে এবং এ ঘটনার পেছনে কারা জড়িত, তা জাতির সামনে স্পষ্ট করতে হবে।


তিনি দেশবাসীর কাছে হাদির দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেন।


এ সময় জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল, নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য প্রার্থী ডা. এস এম খালিদুজ্জামান, ঢাকা-৭ আসনের সংসদ সদস্য প্রার্থী হাফেজ হাজি মুহাম্মদ এনায়েত উল্লাহসহ দলটির অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।


এর আগে বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ডা. শফিকুর রহমান গুলির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি লেখেন, কোনো রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা বা মতভিন্নতার কারণে এ ধরনের সহিংসতা কখনোই গ্রহণযোগ্য নয়। একই সঙ্গে তিনি ঘটনার দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবি জানান এবং হাদির পূর্ণ সুস্থতা কামনা করেন।