বুধবার , ২১ অক্টোবর ২০২৬
বুধবার , ২১ অক্টোবর ২০২৬
হোম › সারা দেশ › আগারগাঁও পাসপোর্ট অফিসে ককটেল বিস্ফোরণ, হতাহতের খবর নেই

আগারগাঁও পাসপোর্ট অফিসে ককটেল বিস্ফোরণ, হতাহতের খবর নেই

favicon
ভোরের আলো ডেস্ক:
আগারগাঁও পাসপোর্ট অফিসে ককটেল বিস্ফোরণ, হতাহতের খবর নেই

রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন আগারগাঁও পাসপোর্ট অফিসের ভেতরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।


ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম। তিনি জানান, মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা পাসপোর্ট অফিসের ভেতরের প্রধান ফটকে একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।


প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের পরপরই আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে সৌভাগ্যক্রমে কেউ হতাহত হয়নি।


ওসি মো. মনিরুল ইসলাম বলেন, ঘটনার খবর প্রাথমিকভাবে পুলিশকে কেউ জানায়নি। পরে বিষয়টি জানা যায়। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।