শহীদ বুদ্ধিজীবী দিবসে তারেক রহমানের পক্ষে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাল বিএনপি
শহীদ বুদ্ধিজীবী দিবসে বিএনপি চেয়ারপার্সন ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বিএনপি। রোববার (১৪ ডিসেম্বর) সকালে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল বলেন, তারেক রহমানের নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন, তা একদিন প্রতিষ্ঠিত হবে।
তিনি বলেন, বিজয়ের প্রাক্কালে দেশকে মেধাশূন্য করার পরিকল্পনা করা হয়েছিল। তবে পাকিস্তানি বাহিনী সে ষড়যন্ত্রে সফল হতে পারেনি।
বিএনপি মহাসচিব আরও বলেন, দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় বিএনপি সবসময় এগিয়ে থাকবে। সব ধরনের চক্রান্ত উপেক্ষা করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।