বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
হোমরাজনীতিশরীফ ওসমান হাদির ওপর হামলার মতো আরও ঘটনার আশঙ্কা: মির্জা ফখরুল

শরীফ ওসমান হাদির ওপর হামলার মতো আরও ঘটনার আশঙ্কা: মির্জা ফখরুল

favicon
ভোরের আলো ডেস্ক:
শরীফ ওসমান হাদির ওপর হামলার মতো আরও ঘটনার আশঙ্কা: মির্জা ফখরুল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির ওপর গুলির ঘটনার মতো আরও সহিংস ঘটনার আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


রোববার (১৪ ডিসেম্বর) সকালে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “আমরা আশঙ্কা করছি, এ ধরনের ঘটনা আরও ঘটতে পারে।”


মির্জা ফখরুল বলেন, নির্বাচনের মাধ্যমে যখন দেশের মানুষ একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে, ঠিক সেই সময়ে দেশের শত্রুরা আবারও হত্যাকাণ্ডে জড়িয়ে পড়ছে।


শহীদ বুদ্ধিজীবী হত্যাকাণ্ডকে পরিকল্পিত উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশকে মেধাশূন্য করার লক্ষ্যেই সে সময় এই নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল। তিনি বলেন, এই দিনে জাতি বারবার দেশের শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করবে এবং স্বাধীনতার চেতনাকে এগিয়ে নিয়ে যাবে।


বিএনপির মহাসচিব আরও বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখার জন্য তারা দৃঢ় প্রতিজ্ঞ।


এ সময় তিনি জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গুরুতর অসুস্থ। তার পক্ষ থেকে এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তারা শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এসে শ্রদ্ধা নিবেদন করেছেন।