বৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২৬
হোমসারা দেশমানিকগঞ্জের সাটুরিয়ায় নিষিদ্ধ যুবলীগ নেতা মফিজুর রহমান শহিদুল্লাহ গ্রেপ্তার

মানিকগঞ্জের সাটুরিয়ায় নিষিদ্ধ যুবলীগ নেতা মফিজুর রহমান শহিদুল্লাহ গ্রেপ্তার

favicon
ভোরের আলো ডেস্ক:
মানিকগঞ্জের সাটুরিয়ায় নিষিদ্ধ যুবলীগ নেতা মফিজুর রহমান শহিদুল্লাহ গ্রেপ্তার

মানিকগঞ্জের সাটুরিয়ায় মফিজুর রহমান শহিদুল্লাহ (৪৫) নামে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের এক নেতাকে পুলিশ গ্রেপ্তার করেছে। গতকাল শনিবার (১৩ ডিসেম্বর) মধ্যরাতে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।


গ্রেপ্তার শহিদুল্লাহ ধানকোড়া ইউনিয়নের সাহেবপাড়া গ্রামের মো. মাইনুদ্দিনের ছেলে। তিনি ধানকোড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি ও একই ইউনিয়ন পরিষদের সদস্য।


পুলিশ সূত্রে জানা গেছে, গত ২ জুলাই সন্ত্রাসবিরোধী আইনে সাটুরিয়া থানায় এসআই আবু রায়হান একটি মামলা দায়ের করেছিলেন। মামলায় ১০ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং ৬০ থেকে ৭০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে।


সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, শহিদুল্লাহকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।