বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
হোমরাজনীতিসুদানে জাতিসংঘ ঘাঁটিতে হামলায় বাংলাদেশি ছয় শান্তিরক্ষীর শাহাদাতে জামায়াতে ইসলামীর শোক

সুদানে জাতিসংঘ ঘাঁটিতে হামলায় বাংলাদেশি ছয় শান্তিরক্ষীর শাহাদাতে জামায়াতে ইসলামীর শোক

favicon
ভোরের আলো ডেস্ক:
সুদানে জাতিসংঘ ঘাঁটিতে হামলায় বাংলাদেশি ছয় শান্তিরক্ষীর শাহাদাতে জামায়াতে ইসলামীর শোক

সুদানের আবেই এলাকায় অবস্থিত জাতিসংঘের একটি ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ছয়জন শান্তিরক্ষী সদস্য শাহাদাতবরণ করায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে নিহতদের পরিবার ও আহতদের প্রতি সমবেদনা জানিয়েছে দলটি।


গতকাল এক বিবৃতিতে দলের আমির ডা. শফিকুর রহমান জানান, আফ্রিকার সুদানের আবেই এলাকায় দায়িত্বরত বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষীরা সন্ত্রাসী হামলার শিকার হন। এতে ছয়জন সদস্য শাহাদাতবরণ করেন এবং আরও আটজন গুরুতর আহত হন। ১৩ ডিসেম্বর স্থানীয় সময় বিকেলে এ মর্মান্তিক ঘটনা ঘটে।


বিবৃতিতে তিনি বলেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠায় নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের ওপর এ ধরনের হামলা মানবতার বিরুদ্ধে জঘন্য অপরাধ। তিনি এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানান এবং নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন। পাশাপাশি শহীদদের পরিবার ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে গভীর সমবেদনা প্রকাশ করেন।


সূত্র: বাংলাদেশ প্রতিদিন