বৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২৬
হোমসারা দেশপঞ্চগড়ে তীব্র শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াসে

পঞ্চগড়ে তীব্র শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াসে

favicon
ভোরের আলো ডেস্ক:
পঞ্চগড়ে তীব্র শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াসে

উত্তরের হিমেল বাতাসে পঞ্চগড়ে শীতের তীব্রতা ক্রমশ বেড়ে চলেছে। সোমবার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৯ শতাংশ। গতকাল রবিবার সকাল ৯টায় একই স্থানে তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতার মাত্রা ৭৭ শতাংশ ছিল।


এর আগে শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৯.৩ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার মাত্রা ৮৭ শতাংশ রেকর্ড করা হয়েছিল। শুক্রবার (১২ ডিসেম্বর) সকালেও তাপমাত্রা ছিল ৯.৩ ডিগ্রি সেলসিয়াস। চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিসেম্বর তেঁতুলিয়ায় ৮.৯ ডিগ্রি সেলসিয়াসে নেমেছিল।


তীব্র শীতের কারণে নিম্নআয়ের শ্রমজীবী মানুষ বিশেষভাবে ভোগান্তিতে পড়েছেন। জীবিকার তাগিদে মাঠে-ঘাটে কাজ করতে গিয়ে হাড়কাঁপানো শীতে তাদের কষ্ট বেড়েছে। এ ছাড়া হাসপাতালগুলোতে ঠাণ্ডাজনিত রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে শিশু ও বয়স্করা বেশি আক্রান্ত হচ্ছেন।


তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, ১১ ডিসেম্বর থেকে টানা মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। এক সপ্তাহেরও বেশি সময় ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়েই রেকর্ড হচ্ছে। তিনি আরও বলেন, আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।