বৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২৬
হোমসারা দেশআড়াইহাজারে খোলা মাঠ থেকে অজ্ঞাত এক পুরুষের মরদেহ উদ্ধার

আড়াইহাজারে খোলা মাঠ থেকে অজ্ঞাত এক পুরুষের মরদেহ উদ্ধার

favicon
ভোরের আলো ডেস্ক:
আড়াইহাজারে খোলা মাঠ থেকে অজ্ঞাত এক পুরুষের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় একটি খোলা মাঠ থেকে অজ্ঞাত পরিচয়ের এক পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল আনুমানিক ৭টার দিকে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শ্রীনিবাসদী এলাকার একটি মাঠে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।


সংবাদ পেয়ে আড়াইহাজার থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় মরদেহটি উদ্ধার করে এবং পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। উদ্ধার হওয়া মরদেহটি আনুমানিক ৩৫ বছর বয়সী এক পুরুষের বলে ধারণা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।


পুলিশ জানায়, মরদেহের মাথা বিচ্ছিন্ন থাকায় প্রাথমিকভাবে ঘটনাটিকে হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। স্থানীয়দের ধারণা, দুর্বৃত্তরা ওই ব্যক্তিকে হত্যার পর মরদেহটি মাঠে ফেলে রেখে যায়।


আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলাউদ্দিন জানান, মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণ এবং মরদেহের পরিচয় শনাক্তে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি নারায়ণগঞ্জের সরকারি ভিক্টোরিয়া হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।