বুধবার , ২১ অক্টোবর ২০২৬
বুধবার , ২১ অক্টোবর ২০২৬
হোম › সারা দেশ › সেনবাগে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিন টিটু গ্রেপ্তার

সেনবাগে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিন টিটু গ্রেপ্তার

favicon
ভোরের আলো ডেস্ক:
সেনবাগে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিন টিটু গ্রেপ্তার

নোয়াখালীর সেনবাগে কার্যক্রম নিষিদ্ধ এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৫ ডিসেম্বর) রাতে উপজেলার কাদরা ইউনিয়নের চাঁনপুর হাইস্কুল এলাকা থেকে গিয়াস উদ্দিন টিটু (৫৫) নামের ওই নেতা আটক হন।


টিটু বর্তমানে কাদরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। তিনি কাদরা গ্রামের চেয়ারম্যান আব্দুল খালেকের বাড়ির মৃত আফাক মিয়ার ছেলে।


আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে টিটুকে নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করলে আদালত তাকে জেল হাজতে পাঠান।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ৫ আগস্টের রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনের পর থেকে টিটু নিজ বাড়িতেই ছিলেন। চলতি বছরে তার বিরুদ্ধে বিস্ফোরক আইনে সেনবাগ থানায় মামলা দায়ের হয়। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ৯টার দিকে চাঁনপুর হাইস্কুল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।


সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাশার জানান, “বিস্ফোরক মামলায় টিটুকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করলে আদালত তাকে জেল হাজতে পাঠান।