বৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২৬
হোমসারা দেশদিনাজপুরে সাবেক নৌ প্রতিমন্ত্রী ও দুই মেয়রের বাড়িতে অগ্নিসংযোগ

দিনাজপুরে সাবেক নৌ প্রতিমন্ত্রী ও দুই মেয়রের বাড়িতে অগ্নিসংযোগ

favicon
ভোরের আলো ডেস্ক:
দিনাজপুরে সাবেক নৌ প্রতিমন্ত্রী ও দুই মেয়রের বাড়িতে অগ্নিসংযোগ

দিনাজপুরের বোচাগঞ্জে সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীসহ স্থানীয় দুই সাবেক মেয়রের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) রাত ৮টার দিকে বিক্ষুব্ধ জনতা উপজেলার ধনতলা এলাকায় সাবেক প্রতিমন্ত্রীর গ্রামের বাড়ি এবং সাবেক মেয়র আসলাম ও সাবেক মেয়র আব্দুস সবুরের বাড়িতে এই আগুন ধরিয়ে দেয়।


শহীদ শরিফ ওসমান হাদিকে ‘জঙ্গি’ বলে আখ্যায়িত করার জেরে বিক্ষুব্ধ হয়ে এই অগ্নিসংযোগ করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার খবর পেয়ে সেতাবগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে বাড়ির আসবাবপত্রসহ মূল্যবান মালামাল পুড়ে গেলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।


অগ্নিকাণ্ডের পর কাহারোল সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মনিরুজ্জামান এবং বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। দিনাজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. বজলুর রশিদ জানান, আগুনের সূত্রপাত ও কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।