বুধবার , ২৪ জুন ২০২৬
বুধবার , ২৪ জুন ২০২৬
হোমরাজনীতিহাদি হত্যার নেপথ্যে নির্বাচন পেছানোর ষড়যন্ত্রকারীরা জড়িত: সালাহউদ্দিন আহমদ

হাদি হত্যার নেপথ্যে নির্বাচন পেছানোর ষড়যন্ত্রকারীরা জড়িত: সালাহউদ্দিন আহমদ

favicon
ভোরের আলো ডেস্ক:
হাদি হত্যার নেপথ্যে নির্বাচন পেছানোর ষড়যন্ত্রকারীরা জড়িত: সালাহউদ্দিন আহমদ

শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের নেপথ্যে ক্ষমতাচ্যুত স্বৈরাচারের দোসর এবং নির্বাচন পেছানোর ষড়যন্ত্রকারীরা জড়িত থাকতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। শনিবার (২০ ডিসেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই বিস্ফোরক দাবি করেন।


সালাহউদ্দিন আহমদ বলেন, দেশের গণতন্ত্রের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার জন্য একটি মহল পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টি করছে। তবে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এ ধরনের অপতৎপরতা চালিয়ে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই এবং সকল ষড়যন্ত্রই বিফল হবে। আগামী ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার দিন রাজধানীসহ সারাদেশে লক্ষ জনতার যে সমাবেশ হবে, সেখান থেকেই দেশবিরোধী সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর বার্তা দেওয়া হবে বলে তিনি জানান।