বুধবার , ২৪ জুন ২০২৬
বুধবার , ২৪ জুন ২০২৬
হোমরাজনীতিআগ্রাসনমুক্ত ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে হাদির পথেই হাঁটবে জনতা: আখতার হোসেন

আগ্রাসনমুক্ত ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে হাদির পথেই হাঁটবে জনতা: আখতার হোসেন

favicon
ভোরের আলো ডেস্ক:
আগ্রাসনমুক্ত ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে হাদির পথেই হাঁটবে জনতা: আখতার হোসেন

জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম সম্মুখযোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির শুরু করা সাংস্কৃতিক লড়াইকে পূর্ণতা দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব আখতার হোসেন। শনিবার (২০ ডিসেম্বর) জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে শহীদ হাদির জানাজায় অংশ নিয়ে তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং আধিপত্যবাদ ও বিদেশি আগ্রাসন—বিশেষ করে ভারতীয় প্রভাব থেকে দেশকে মুক্ত করার যে স্বপ্ন হাদি দেখেছিলেন, তা বাস্তবায়ন করাই এখন তাঁদের মূল লক্ষ্য।


আখতার হোসেন আরও উল্লেখ করেন, শহীদ আবরার ফাহাদ, আবু সাঈদ এবং জুলাই বিপ্লবের সকল শহীদের স্বপ্ন পূরণে দল-মত নির্বিশেষে পুরো দেশকে ঐক্যবদ্ধ হতে হবে। শহীদ হাদি যে গণতান্ত্রিক ও স্বনির্ভর বাংলাদেশের সাংস্কৃতিক ভিত্তি গড়ে তুলতে চেয়েছিলেন, সেই পথেই কাজ করে যাওয়ার শপথ নেন তিনি। এসময় তিনি শহীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশ রক্ষায় জুলাইয়ের চেতনাকে ধারণ করে সবাইকে একতাবদ্ধ থাকার আহ্বান জানান।