আজ থেকে বন্ধ চট্টগ্রামের ভারতীয় ভিসা কেন্দ্র: বিজ্ঞপ্তির মাধ্যমে ঘোষণা
নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে চট্টগ্রামের ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সম্প্রতি ভারতীয় সহকারী হাইকমিশনে ঘটে যাওয়া নিরাপত্তাসংক্রান্ত অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির প্রেক্ষাপটে আজ রবিবার থেকে চট্টগ্রামের ভিসা সেন্টারের যাবতীয় কার্যক্রম বন্ধ থাকবে। পরিস্থিতি পর্যবেক্ষণ ও পর্যালোচনা শেষে পরবর্তীতে কেন্দ্রটি পুনরায় চালুর বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। উল্লেখ্য, গত বৃহস্পতিবার ওসমান হাদির মৃত্যুর ঘটনায় চট্টগ্রামের ভারতীয় হাইকমিশনের সামনে একদল বিক্ষোভকারী জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন, যার পরিপ্রেক্ষিতেই এই নিরাপত্তার বিষয়টি সামনে এসেছে।