বুধবার , ২১ অক্টোবর ২০২৬
বুধবার , ২১ অক্টোবর ২০২৬
হোম › সারা দেশ › কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর চালকদের হামলা, এএসআইসহ আহত বেশ কয়েকজন

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর চালকদের হামলা, এএসআইসহ আহত বেশ কয়েকজন

favicon
ভোরের আলো ডেস্ক:

দক্ষিণ চট্টগ্রামের প্রবেশদ্বার কর্ণফুলী উপজেলার মইজ্জ্যেরটেক এলাকায় ট্রাফিক পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। আজ রবিবার (২১ ডিসেম্বর) দুপুরে সড়কে ফিটনেস ও লাইসেন্সবিহীন যানবাহনের বিরুদ্ধে অভিযান চলাকালীন এই হামলার শিকার হন দায়িত্বরত পুলিশ সদস্যরা। কর্ণফুলী ট্রাফিক পুলিশের ইনচার্জ (টিআই) আবু সাঈদ বাকার জানান, কাগজপত্র না থাকায় কয়েকটি অটোরিকশা জব্দ করায় চালকরা ক্ষুব্ধ হয়ে পুলিশের ওপর অতর্কিতে হামলা চালায়।


অটোরিকশা চালকদের এই এলোপাতাড়ি মারধরে ট্রাফিক পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. ইমতিয়াজসহ কয়েকজন কনস্টেবল আহত হন। পরবর্তীতে কর্ণফুলী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাৎক্ষণিকভাবে ১০ জন অটোরিকশা চালককে আটক করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, সরকারি কাজে বাধা ও হামলার অভিযোগে আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।