বৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২৬
হোমসারা দেশমজা থেকে মারামারি: শাহজাদপুরে জুতা লুকানোকে কেন্দ্র করে বরপক্ষের তণ্ডব

মজা থেকে মারামারি: শাহজাদপুরে জুতা লুকানোকে কেন্দ্র করে বরপক্ষের তণ্ডব

favicon
ভোরের আলো ডেস্ক:
মজা থেকে মারামারি: শাহজাদপুরে জুতা লুকানোকে কেন্দ্র করে বরপক্ষের তণ্ডব

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় বিয়ের অনুষ্ঠানে বরের জুতা লুকানোকে কেন্দ্র করে ঘটা এক তুচ্ছ ঘটনায় শেষ পর্যন্ত বিয়ে ভেঙে যাওয়ার মতো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) উপজেলার কৈজুরী ইউনিয়নের গুলিয়াখালীর চরে এই ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে, বিয়ের আনন্দঘন পরিবেশে জুতোর বদলে বরপক্ষ কনেপক্ষের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট চালিয়েছে।


কনেপক্ষের স্বজনরা জানান, শুক্রবার দুপুরে গুলিয়াখালী গ্রামের আব্দুল খালেকের ছেলে আজিজুল প্রায় ৬০ জন বরযাত্রী নিয়ে বিয়ে করতে এসেছিলেন। রীতিনীতি অনুযায়ী বরের শ্যালক-শ্যালিকারা মজার ছলে বরের জুতা লুকিয়ে রাখে। কিন্তু সাধারণ এই রসিকতাকে কেন্দ্র করে বরপক্ষের লোকজন চরম ক্ষিপ্ত হয়ে ওঠে এবং তাৎক্ষণিকভাবে বিয়ে করবেন না বলে সাফ জানিয়ে দেয়। এরপরই উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় এবং বরযাত্রীরা কনের বাড়ির টেবিল, চেয়ার ও ঘরবাড়ি ভাঙচুর করে।


কনের খালা খাদিজা বেগম আক্ষেপ করে জানান, বরকে বরণ করতে তারা স্মার্টফোন ও সোনার চেইনের ব্যবস্থা করার পাশাপাশি প্রায় ২০০ জন মেহমানের জন্য খাবারের আয়োজন করেছিলেন। বরপক্ষ হঠাৎ বিয়ে ভেঙে চলে যাওয়ায় একদিকে যেমন মেয়ের সম্মানহানি হয়েছে, অন্যদিকে সমস্ত আয়োজন ও খাবার নষ্ট হয়েছে। সামান্য জুতা লুকানোকে কেন্দ্র করে এমন সহিংসতা ও বিয়ে ভেঙে যাওয়ার ঘটনায় পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।