শুক্রবার , ০১ মে ২০২৬
শুক্রবার , ০১ মে ২০২৬
হোমআইন ও আদালতজুলাই গণহত্যা মামলা: সাজার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে সাবেক আইজিপি আবদুল্লাহ আল-মামুন

জুলাই গণহত্যা মামলা: সাজার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে সাবেক আইজিপি আবদুল্লাহ আল-মামুন

favicon
ভোরের আলো ডেস্ক:
জুলাই গণহত্যা মামলা: সাজার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে সাবেক আইজিপি আবদুল্লাহ আল-মামুন

জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ৫ বছরের কারাদণ্ড থেকে খালাস চেয়ে আপিল করেছেন সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। আজ সোমবার (২২ ডিসেম্বর) সকালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় তাঁর পক্ষে এই আবেদন জমা দেওয়া হয়। চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের পরিবার এবং তাঁর আইনজীবীর পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এই আপিল আবেদনে ‘অ্যাডভোকেট অন রেকর্ড’ হিসেবে রয়েছেন মধুমালতি চৌধুরী বড়ুয়া।


এর আগে গত ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই মামলার ঐতিহাসিক রায় ঘোষণা করেন। রায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে পৃথক দুটি অভিযোগে মৃত্যুদণ্ড ও আমৃত্যু কারাদণ্ড প্রদান করা হয়। তবে এই মামলায় চৌধুরী আবদুল্লাহ আল-মামুন দোষ স্বীকার করে ‘রাজসাক্ষী’ (অ্যাপ্রুভার) হওয়ায় তাঁর সাজার পরিমাণ কমিয়ে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল।


উল্লেখ্য, ট্রাইব্যুনাল শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে একটি অভিযোগে আমৃত্যু কারাদণ্ড দিলেও রাষ্ট্রপক্ষ সেই সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড নিশ্চিত করার লক্ষে গত ১৫ ডিসেম্বর একটি পৃথক আপিল দায়ের করেছে। অন্যদিকে, রাজসাক্ষী হিসেবে ৫ বছরের দণ্ডপ্রাপ্ত হয়েও এখন সেই সাজা থেকে সম্পূর্ণ খালাস চেয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হলেন সাবেক এই পুলিশ প্রধান।