শুক্রবার , ০১ মে ২০২৬
শুক্রবার , ০১ মে ২০২৬
হোমআইন ও আদালতট্রাইব্যুনালে সালমান-আনিসুলের বিচার শুরুর শুনানি ৪ জানুয়ারি

ট্রাইব্যুনালে সালমান-আনিসুলের বিচার শুরুর শুনানি ৪ জানুয়ারি

favicon
ভোরের আলো ডেস্ক:
ট্রাইব্যুনালে সালমান-আনিসুলের বিচার শুরুর শুনানি ৪ জানুয়ারি

চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান চলাকালীন কারফিউ দিয়ে নির্বিচারে হত্যার উসকানি ও মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন জানানো হয়েছে। আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের বেঞ্চে এই আবেদন পেশ করেন। শুনানি শেষে ট্রাইব্যুনাল মামলার পরবর্তী কার্যক্রমের জন্য আগামী ৪ জানুয়ারি দিন ধার্য করেছেন।


আদালতে প্রসিকিউশন পক্ষ থেকে জানানো হয় যে, আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে সালমান এফ রহমান ও আনিসুল হকের মধ্যে একটি ফোনালাপ হয়েছিল। সেই কথোপকথনে তারা কারফিউ চলাকালে আন্দোলনকারীদের কঠোরভাবে দমনের নির্দেশ দেন এবং বলেন যে ‘আন্দোলনকারীদের শেষ করে দিতে হবে’। প্রসিকিউশনের দাবি, তাদের এই বক্তব্যই ঢাকাসহ সারা দেশে ছাত্র-জনতাকে নির্বিচারে গুলি করে হত্যার ক্ষেত্রে প্রধান উসকানি হিসেবে কাজ করেছিল।


এর আগে গত ৪ ডিসেম্বর এই দুই প্রভাবশালীর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়, যা পরবর্তীতে ট্রাইব্যুনাল আমলে নেন। আজ ট্রাইব্যুনালে অভিযুক্তদের পক্ষে শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী। উল্লেখ্য, গত বছরের ১৩ আগস্ট গ্রেপ্তারের পর থেকেই সালমান এফ রহমান ও আনিসুল হক কারাগারে রয়েছেন।