বৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২৬
হোমসারা দেশহাতিয়ায় চর দখল নিয়ে রণক্ষেত্র: সংঘর্ষে নিহত ৫

হাতিয়ায় চর দখল নিয়ে রণক্ষেত্র: সংঘর্ষে নিহত ৫

favicon
ভোরের আলো ডেস্ক:
হাতিয়ায় চর দখল নিয়ে রণক্ষেত্র: সংঘর্ষে নিহত ৫

নোয়াখালীর হাতিয়ায় আধিপত্য বিস্তার ও চর দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৫ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে উপজেলার সুখচর ইউনিয়নের জাগল্লার চরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, জমি দখল নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে দুই পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হলে এই হতাহতের ঘটনা ঘটে। বর্তমানে ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।