বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
হোমরাজনীতিবিজয়ীর বেশে জন্মভূমিতে তারেক রহমান: সিলেটে অবতরণ, গন্তব্য ঢাকা

বিজয়ীর বেশে জন্মভূমিতে তারেক রহমান: সিলেটে অবতরণ, গন্তব্য ঢাকা

favicon
ভোরের আলো ডেস্ক:
বিজয়ীর বেশে জন্মভূমিতে তারেক রহমান: সিলেটে অবতরণ, গন্তব্য ঢাকা

দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে অবশেষে মাতৃভূমির মাটিতে পা রাখলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-২০২ ফ্লাইটটি আজ বৃহস্পতিবার সকাল ১০টার কিছুটা আগে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।


সেখানে প্রায় এক ঘণ্টার যাত্রাবিরতি শেষে সকাল ১০টা ৫৫ মিনিটে বিমানটি ঢাকার উদ্দেশে রওনা হবে। নির্ধারিত সূচি অনুযায়ী, বেলা ১১টা ৪৫ মিনিটে তারেক রহমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন।


বিমানবন্দর থেকে সভাস্থলে যাওয়ার রুট ম্যাপ: তারেক রহমানের নিরাপত্তা ও যাতায়াত নির্বিঘ্ন করতে একটি সুনির্দিষ্ট রুট ম্যাপ ঘোষণা করা হয়েছে। তিনি বিমানবন্দর রানওয়ে থেকে ভিআইপি গেট হয়ে ৮ নম্বর গেট দিয়ে বের হবেন। এরপর বেবিচক ভবন থেকে বাম দিকে জসীমউদ্‌দীন রোডে ইউ-টার্ন নিয়ে বিমানবন্দর স্টেশন হয়ে খিলক্ষেত ফ্লাইওভার দিয়ে ৩০০ ফিট সড়কের সভাস্থলে পৌঁছাবেন।


নিরাপত্তা ও গণমাধ্যম নিয়ন্ত্রণ: বিমানবন্দর এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ৮ নম্বর গেট ও ক্যান্টিন গেটে দুটি পৃথক মিডিয়া বুথ স্থাপন করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, বৈধ মিডিয়া পাস ছাড়া কোনো গণমাধ্যমকর্মীকে বিমানবন্দর এলাকায় প্রবেশ করতে দেওয়া হবে না।