ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে সবুজ খানের মনোনয়ন সংগ্রহ, লড়াইয়ে জোনায়েদ সাকি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ব্রাহ্মণবাড়িয়া-৬ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ও জনতার বাংলাদেশ (জেবি) পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট শফিকুল ইসলাম সবুজ খান।
অন্যদিকে, একই আসনে বিএনপির পক্ষ থেকে প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকিকে। বিগত আওয়ামী লীগ সরকারবিরোধী যুগপৎ আন্দোলনের রাজপথের সঙ্গী এবং জোটভিত্তিক নির্বাচনী সমঝোতার অংশ হিসেবে বিএনপি তাকে এই আসনে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।