বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
হোমরাজনীতি“অবশেষে প্রিয় দেশের মাটিতে”: ঢাকায় নেমেই তারেক রহমানের আবেগঘন বার্তা

“অবশেষে প্রিয় দেশের মাটিতে”: ঢাকায় নেমেই তারেক রহমানের আবেগঘন বার্তা

favicon
ভোরের আলো ডেস্ক:
“অবশেষে প্রিয় দেশের মাটিতে”: ঢাকায় নেমেই তারেক রহমানের আবেগঘন বার্তা

দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে অবশেষে দেশের মাটিতে পা রেখেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটে তাঁকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। তাঁর সঙ্গে দেশে ফিরেছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।


ঢাকার মাটিতে পা রাখার পরপরই তারেক রহমান তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে একটি সংক্ষিপ্ত অথচ আবেগঘন বার্তা শেয়ার করেছেন। সেখানে তিনি লিখেছেন, "অবশেষে প্রিয় দেশের মাটিতে।"


এর আগে বিমানটি রানওয়ে স্পর্শ করলে বিমানবন্দরে উপস্থিত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের জাতীয় স্থায়ী কমিটির শীর্ষ নেতারা তাঁকে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানান। প্রিয় নেতাকে এক নজর দেখতে সকাল থেকেই বিমানবন্দরের বাইরে এবং রাজধানীর প্রবেশপথগুলোতে লক্ষাধিক নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নামে।