বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
হোমরাজনীতিশহীদ ওসমান হাদির কবর জিয়ারতে তারেক রহমান: ঢাবিতে কড়া নিরাপত্তা

শহীদ ওসমান হাদির কবর জিয়ারতে তারেক রহমান: ঢাবিতে কড়া নিরাপত্তা

favicon
ভোরের আলো ডেস্ক:
শহীদ ওসমান হাদির কবর জিয়ারতে তারেক রহমান: ঢাবিতে কড়া নিরাপত্তা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ছাত্র-জনতার আন্দোলনের অন্যতম তরুণ নেতা শহীদ শরীফ ওসমান বিন হাদির কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ শনিবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে গিয়ে হাদির কবরে পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাত করেন তিনি।


তারেক রহমানের এই সফরকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আশপাশের এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়। সকাল পৌনে ১১টার দিকে গুলশানের বাসভবন থেকে তাঁর গাড়িবহর বের হয়ে শাহবাগ হয়ে বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ করে। জিয়ারতের সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।


এদিকে প্রিয় নেতার আগমনকে কেন্দ্র করে টিএসসি ও রাজু ভাস্কর্য এলাকায় ঢাবি ছাত্রদল সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনের নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মী অবস্থান নেন। নিরাপত্তা নিশ্চিতে শাহবাগ ও টিএসসি থেকে মাজার এলাকা পর্যন্ত কয়েক স্তরের ব্যারিকেড বসায় পুলিশ।


উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনে ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে অংশ নিয়ে মাথায় গুলিবিদ্ধ হয়েছিলেন শরীফ ওসমান বিন হাদি। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলেও সেখানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশেই তাঁকে সমাহিত করা হয়।