বুধবার , ২১ অক্টোবর ২০২৬
বুধবার , ২১ অক্টোবর ২০২৬
হোম › সারা দেশ › সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযান: ২১ কেজি হরিণের মাংসসহ দুই শিকারি আটক

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযান: ২১ কেজি হরিণের মাংসসহ দুই শিকারি আটক

favicon
ভোরের আলো ডেস্ক:
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযান: ২১ কেজি হরিণের মাংসসহ দুই শিকারি আটক

সুন্দরবনের নলিয়ান এলাকায় একটি বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ হরিণের মাংস ও শিকারের সরঞ্জামসহ দুই শিকারিকে আটক করেছে কোস্ট গার্ড। শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন।


আটককৃতরা হলেন—খুলনা জেলার কয়রা উপজেলার আবু মুসা (আজিবর মোল্লার ছেলে) এবং মো. ইমরান হোসেন (জিজারুল ইসলামের ছেলে)।


লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত ২টার দিকে কোস্ট গার্ডের নলিয়ান আউটপোস্ট খুলনার দাকোপ থানাধীন মুচির দোয়ানী খাল এলাকায় এই অভিযান পরিচালনা করে। অভিযানে শিকারিদের কাছ থেকে সাড়ে ২১ কেজি হরিণের মাংস, ১টি মাথা, ৪টি পা এবং ৬০০ মিটার হরিণ শিকারের ফাঁদ জব্দ করা হয়।


আটককৃত ব্যক্তিদের এবং জব্দ করা মালামাল পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য নলিয়ান ফরেস্ট অফিসের কাছে হস্তান্তর করা হয়েছে। কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, সুন্দরবনের বন্যপ্রাণী নিধন ও পাচার রোধে তাদের এই কঠোর নজরদারি এবং বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।