বুধবার , ২১ অক্টোবর ২০২৬
বুধবার , ২১ অক্টোবর ২০২৬
হোম › সারা দেশ › ভোলায় আবাসিক হোটেল থেকে যুবলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভোলায় আবাসিক হোটেল থেকে যুবলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

favicon
ভোরের আলো ডেস্ক:
ভোলায় আবাসিক হোটেল থেকে যুবলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভোলার একটি আবাসিক হোটেল থেকে মো. আমির হোসেন (৩৪) নামের এক যুবলীগ নেতা ও ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ভোলা শহরের কে জাহান মার্কেটে অবস্থিত ‘হোটেল কে. জাহান’-এর ২০২ নম্বর কক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। মৃত আমির হোসেন লালমোহন পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মহসিন তালুকদারের ছেলে এবং লালমোহন পৌরসভা যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।


পুলিশ ও হোটেল সূত্রে জানা গেছে, গত ২৫ ডিসেম্বর রাতে আমির হোসেন ওই হোটেলে ওঠেন। শুক্রবার রাতে হোটেলের কর্মচারীরা কক্ষটি চেক করতে গিয়ে দীর্ঘক্ষণ কোনো সাড়া না পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে মাফলার দিয়ে ঝুলন্ত অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করে। নিহতের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, আমির হোসেন আগে লালমোহনে রড-সিমেন্টের ব্যবসা করতেন, তবে বর্তমানে ঋণের কারণে ব্যবসা বন্ধ করে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানে চাকরি করছিলেন।


আমির হোসেনের বড় ভাই জাকির হোসেন অভিযোগ করেন, এক নারীর সঙ্গে তাঁর ভাইয়ের প্রেমের সম্পর্ক ছিল এবং ওই নারী হোটেলে এসেছিলেন বলেও তাঁরা জানতে পেরেছেন। পরিবারের ধারণা, পরকীয়া সংক্রান্ত কোনো ব্ল্যাকমেইলের শিকার হয়ে আমির হোসেন আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। নিহতের মোবাইল ফোনে এ সংক্রান্ত প্রমাণের ভিত্তিতে তাঁরা মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।