বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
হোমরাজনীতিএনসিপি ছেড়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা তাসনিম জারার

এনসিপি ছেড়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা তাসনিম জারার

favicon
ভোরের আলো ডেস্ক:
এনসিপি ছেড়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা তাসনিম জারার

এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব পদ ত্যাগ করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন তাসনিম জারা। শনিবার (২৭ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিবৃতির মাধ্যমে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। এনসিপি ও জামায়াতের সম্ভাব্য জোট নিয়ে দলের অভ্যন্তরে সৃষ্ট অসন্তোষের জেরে তিনি দলীয় প্রতীক 'শাপলা কলি'র পরিবর্তে স্বতন্ত্রভাবে ভোটে লড়ার পথ বেছে নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।


বিবৃতিতে তাসনিম জারা নিজেকে খিলগাঁওয়ের সন্তান হিসেবে উল্লেখ করে বলেন, রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম থেকে জনসেবা করার স্বপ্ন থাকলেও বর্তমান প্রেক্ষাপটে তিনি কোনো নির্দিষ্ট দল বা জোটের হয়ে লড়বেন না। একটি সুসংগঠিত দল বা কর্মী বাহিনী না থাকলেও কেবল সাধারণ মানুষের সততা ও নিষ্ঠার ওপর ভরসা করে তিনি নতুন ধারার রাজনীতি গড়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন।


স্বতন্ত্র প্রার্থী হওয়ার আইনি শর্ত হিসেবে ঢাকা-৯ আসনের ৪ হাজার ৬৯৩ জন ভোটারের সমর্থন প্রয়োজন। এই লক্ষ্যে আগামীকাল রোববার থেকে ভোটারদের স্বাক্ষর সংগ্রহের কাজ শুরু করার কথা জানিয়েছেন তিনি এবং এজন্য নির্বাচনী এলাকার বাসিন্দাদের সহযোগিতা ও সমর্থন কামনা করেছেন।