বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
হোমরাজনীতিখালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন: দেশবাসীর কাছে দোয়া চাইলেন তারেক রহমান

খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন: দেশবাসীর কাছে দোয়া চাইলেন তারেক রহমান

favicon
ভোরের আলো ডেস্ক:
খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন: দেশবাসীর কাছে দোয়া চাইলেন তারেক রহমান

এভারকেয়ার হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। আজ রবিবার (২৮ ডিসেম্বর) সকালে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয় যে, তিনি অত্যন্ত জটিল ও সংকটময় মুহূর্ত পার করছেন। এমন পরিস্থিতিতে দলীয় নেতাকর্মী ও দেশবাসীর কাছে মায়ের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।


গত ২৩ নভেম্বর হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে বেগম জিয়ার শারীরিক অবস্থার বেশ অবনতি ঘটে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় তাকে কেবিন থেকে সিসিইউ এবং পরবর্তীতে আইসিইউতে স্থানান্তর করা হয়। ডা. জাহিদ হোসেন জানান, দেশি-বিদেশি চিকিৎসকরা তাদের সর্বোচ্চ মেধা দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তবে বর্তমানে তার শারীরিক অবস্থাকে স্থিতিশীল বলার সুযোগ নেই। আল্লাহর অশেষ মেহেরবানিতে এই সংকট কাটিয়ে উঠতে পারবেন বলে চিকিৎসকরা আশাবাদ ব্যক্ত করেছেন।


এদিকে, শনিবার রাতে হাসপাতাল পরিদর্শনে গিয়ে তারেক রহমান দলীয় নেতাকর্মীদের কঠোর নির্দেশনা দিয়েছেন। তিনি বলেন, হাসপাতালে চিকিৎসাধীন অন্যান্য রোগী এবং বেগম খালেদা জিয়ার চিকিৎসায় যেন কোনো ধরনের ব্যাঘাত না ঘটে, সেজন্য সবাইকে সাবধান থাকতে হবে। কোনো অতিউৎসাহী কর্মকাণ্ডের মাধ্যমে হাসপাতালের পরিবেশ নষ্ট না করার জন্য তিনি নেতাকর্মীদের বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।