বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
হোমরাজনীতিদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তারেক রহমানের

দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তারেক রহমানের

favicon
ভোরের আলো ডেস্ক:
দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তারেক রহমানের

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশকে নতুন করে গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।


সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে দীর্ঘ ১৭ বছর পর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এসে জনগণের উদ্দেশে এ আহ্বান জানান তিনি। এ সময় তারেক রহমান বলেন, “যার যে অবস্থান আছে, সেখান থেকেই আসুন আমরা সবাই মিলে আমাদের দেশটাকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করি।”


বিকেল সাড়ে ৩টার দিকে তিনি দলের কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছান। তার আগমনকে ঘিরে কার্যালয় ও আশপাশের এলাকায় বিএনপির নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে তাকে স্বাগত জানান।


দীর্ঘদিন পর তারেক রহমানের কেন্দ্রীয় কার্যালয়ে আগমনকে ঘিরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। এ সময় পুরো এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়।