বৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২৬
হোমসারা দেশশহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে বরিশালে ঢাকা–বরিশাল মহাসড়ক অবরোধ

শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে বরিশালে ঢাকা–বরিশাল মহাসড়ক অবরোধ

favicon
ভোরের আলো ডেস্ক:
শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে বরিশালে ঢাকা–বরিশাল মহাসড়ক অবরোধ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে বরিশালে ঢাকা–বরিশাল মহাসড়ক অবরোধ করেছে ছাত্র-জনতা।


সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে তারা বরিশাল নগরীর নথুল্লাবাদ মোড়ে অবস্থান নেন। এতে ঢাকা–বরিশাল রুটে যান চলাচল বন্ধ হয়ে যায়।


অবরোধ কর্মসূচিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইনকিলাব মঞ্চ, ব্রজমোহন কলেজ, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।


এ সময় বিক্ষোভকারীরা হাদি হত্যার বিচারসহ বিভিন্ন দাবিতে স্লোগান দেন। অবরোধের কারণে মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয় এবং যাত্রীদের ভোগান্তি দেখা দেয়।