বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
হোমরাজনীতিদলীয় সিদ্ধান্ত অমান্য করায় ব্যারিস্টার রুমিন ফারহানাকে বহিষ্কার করল বিএনপি

দলীয় সিদ্ধান্ত অমান্য করায় ব্যারিস্টার রুমিন ফারহানাকে বহিষ্কার করল বিএনপি

favicon
ভোরের আলো ডেস্ক:
দলীয় সিদ্ধান্ত অমান্য করায় ব্যারিস্টার রুমিন ফারহানাকে বহিষ্কার করল বিএনপি

দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানাকে বহিষ্কার করা হয়েছে।


বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে রুমিন ফারহানাকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।