বৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২৬
হোমসারা দেশহাড়কাঁপানো শীতে কাবু রাজশাহী, সর্বনিম্ন তাপমাত্রা ৮.৪ ডিগ্রি

হাড়কাঁপানো শীতে কাবু রাজশাহী, সর্বনিম্ন তাপমাত্রা ৮.৪ ডিগ্রি

favicon
ভোরের আলো ডেস্ক:
হাড়কাঁপানো শীতে কাবু রাজশাহী, সর্বনিম্ন তাপমাত্রা ৮.৪ ডিগ্রি

হাড়কাঁপানো শীত ও ঘন কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়েছে রাজশাহী। হিমেল হাওয়ার সঙ্গে তীব্র শীত জনজীবনকে দুর্বিষহ করে তুলেছে। বুধবার (৩১ ডিসেম্বর) সকালে জেলায় চলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।


রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক রাজিব খান জানান, সকাল ৬টায় এই সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়। গতকাল মঙ্গলবার সন্ধ্যা থেকেই হিমেল হাওয়ার দাপট বেড়ে যাওয়ায় তাপমাত্রা দ্রুত কমে আসে। উত্তরের ঠাণ্ডা বাতাস আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে বলেও জানান তিনি।


এদিকে টানা তিন দিন ধরে রাজশাহী অঞ্চলে সূর্যের দেখা মেলেনি। কুয়াশা ও কনকনে ঠাণ্ডায় শীতের তীব্রতা বেড়েছে বহুগুণ।


চরম এই শীতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন শ্রমজীবী ও ছিন্নমূল মানুষ। অনেককে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করতে দেখা গেছে। পাশাপাশি শীত বাড়ার সঙ্গে সঙ্গে ঠাণ্ডাজনিত রোগের প্রকোপও বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে শিশু ও বয়স্করা ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও জ্বরে আক্রান্ত হচ্ছেন।


এর প্রভাব পড়েছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালেও (রামেক)। সেখানে ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত রোগীর চাপ স্বাভাবিকের তুলনায় অনেক বেড়ে গেছে।