মায়ের জন্য দেশবাসীর দোয়া চাইলেন তারেক রহমান
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার খালেদা জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠানে দেওয়া এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি সবার কাছে দোয়া প্রার্থনা করেন।
তারেক রহমান বলেন, “আমি মরহুমা বেগম খালেদা জিয়ার বড় পুত্র তারেক রহমান। তিনি জীবিত অবস্থায় যদি কারও কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন, দয়া করে আমাকে জানাবেন—আমি তা পরিশোধ করে দেব।”
তিনি আরও বলেন, “আমার মায়ের কোনো ব্যবহার বা কথাবার্তায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, সে জন্য আমি ক্ষমা প্রার্থনা করছি।”
বক্তব্যের শেষাংশে তারেক রহমান দেশবাসীর উদ্দেশে বলেন, “আমার মায়ের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন।”