বুধবার , ২১ অক্টোবর ২০২৬
বুধবার , ২১ অক্টোবর ২০২৬
হোম › সারা দেশ › খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে অসুস্থ হয়ে এক ব্যক্তির মৃত্যু

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে অসুস্থ হয়ে এক ব্যক্তির মৃত্যু

favicon
ভোরের আলো ডেস্ক:
খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে অসুস্থ হয়ে এক ব্যক্তির মৃত্যু

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজায় অংশ নিতে এসে অসুস্থ হয়ে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে এক ব্যক্তি মারা গেছেন।


বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে মানিক মিয়া এভিনিউয়ের পশ্চিম পাশে জানাজা চলাকালে এ ঘটনা ঘটে।


পুলিশ জানায়, নিহত ব্যক্তির নাম মো. নিরব হোসেন। তার বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলায়। তার কাছ থেকে পাওয়া জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে পরিচয় নিশ্চিত করা হয়েছে।


প্রত্যক্ষদর্শীরা জানান, জানাজা শুরুর আগেই বিপুলসংখ্যক মানুষের সমাগম ঘটে। একপর্যায়ে ভিড়ের চাপ বেড়ে ধাক্কাধাকির সৃষ্টি হয়। এ সময় তিনি মাটিতে পড়ে যান এবং অসুস্থ হয়ে পড়েন। পরে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে দ্রুত নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার ফজলুল করিম গণমাধ্যমে ওই ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।