ঘন কুয়াশা কেটে যাওয়ায় শরীয়তপুর–চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক
ঘন কুয়াশার কারণে প্রায় পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর শরীয়তপুর–চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল আবার স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ৯টা থেকে ফেরি চলাচল পুনরায় শুরু হয় বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসি নরসিংহপুর ফেরিঘাটের উপ-ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন।
তিনি জানান, ভোররাতের দিকে নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে ফেরি পারাপার বন্ধ রাখা হয়। পরে কুয়াশা কেটে গেলে নিরাপত্তা বিবেচনায় ফেরি চলাচল স্বাভাবিক করা হয়।
মো. ইকবাল হোসেন আরও বলেন, বর্তমানে এই নৌরুটে আগের নিয়ম অনুযায়ী ছোট-বড় মিলিয়ে মোট ছয়টি ফেরি চলাচল করছে।