বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
হোমরাজনীতিজামায়াত আমিরের সঙ্গে ভারতের “গোপন বৈঠক” দাবি বিভ্রান্তিকর: শফিকুর রহমান

জামায়াত আমিরের সঙ্গে ভারতের “গোপন বৈঠক” দাবি বিভ্রান্তিকর: শফিকুর রহমান

favicon
ভোরের আলো ডেস্ক:
জামায়াত আমিরের সঙ্গে ভারতের “গোপন বৈঠক” দাবি বিভ্রান্তিকর: শফিকুর রহমান

ভারতের সঙ্গে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের “গোপন বৈঠক” হয়েছে বলে দেশীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদকে তীব্রভাবে নিন্দা জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান এবং সবাইকে প্রকৃত বিষয় না জেনে বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন থেকে বিরত থাকার আহ্বান জানান।


জামায়াত আমির ব্যাখ্যা দিয়েছেন, আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সাংবাদিক জানতে চেয়েছিলেন, ভারতের সঙ্গে তাদের কোনো যোগাযোগ বা বৈঠক হয়েছে কি না। এর উত্তরে তিনি জানান, গত বছরের মাঝামাঝি সময়ে অসুস্থতার পর চিকিৎসা শেষে দেশে ফিরলে বিভিন্ন দেশের কূটনীতিকরা তাকে সাক্ষাত করতে আসেন। এর মধ্যে ভারতের দুই কূটনীতিকও তার বাসায় আসেন এবং অন্যান্য কূটনীতিকদের মতো তাঁদের সঙ্গেও আলাপ হয়েছে।


ডা. শফিকুর রহমান বলেন, “আমরা সকল কূটনীতিকের সঙ্গে আলাপ-আলোচনার বিষয়গুলো প্রকাশ্যে জানিয়েছি। ভারতীয় কূটনীতিকদের সঙ্গে আমাদের কথাবার্তাও আমরা প্রকাশ করতে চেয়েছিলাম, কিন্তু তারা অনুরোধ করেছিলেন তখন প্রকাশ না করতে। ভবিষ্যতে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বৈঠক হলে তা অবশ্যই প্রকাশ্যে আসবে। এখানে কোনো গোপনীয়তা নেই।”


তিনি আরও বলেন, “কিছু দেশীয় মিডিয়া ভারতের সঙ্গে জামায়াত আমিরের গোপন বৈঠক হয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে, যা সম্পূর্ণ বিভ্রান্তিকর। আমি এই ধরনের সংবাদের তীব্র নিন্দা জানাই এবং ভবিষ্যতে সঠিক তথ্য যাচাই না করে এমন সংবাদ প্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের আহ্বান জানাই।”