বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
হোমরাজনীতিমির্জাপুরে পৌর যুবলীগ সদস্য রিপন মিয়া গ্রেপ্তার, জেলহাজতে প্রেরণ

মির্জাপুরে পৌর যুবলীগ সদস্য রিপন মিয়া গ্রেপ্তার, জেলহাজতে প্রেরণ

favicon
ভোরের আলো ডেস্ক:
মির্জাপুরে পৌর যুবলীগ সদস্য রিপন মিয়া গ্রেপ্তার, জেলহাজতে প্রেরণ

টাঙ্গাইলের মির্জাপুরে পৌর যুবলীগের সদস্য রিপন মিয়াকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার দিবাগত রাতে উপজেলা সদরের পুষ্টকামুরী গ্রামের খালপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইল আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।


গ্রেপ্তার রিপন মিয়া পুষ্টকামুরী খালপাড়ার দুদু মিয়ার ছেলে বলে জানিয়েছে পুলিশ।


পুলিশ সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট ঢাকা–টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার সামনে পুলিশের ছররা গুলিতে গোড়াই ইউনিয়নের লালবাড়ি গ্রামের হিমেল গুরুতর আহত হন এবং তার দুই চোখ অন্ধ হয়ে যায়।


এ ঘটনার পর হিমেলের মা নাছিমা বেগম টাঙ্গাইল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মির্জাপুর আমলি আদালতে একটি মামলা দায়ের করেন। মামলায় পুলিশ, সাংবাদিক ও আওয়ামী লীগ নেতাসহ ১০০ জনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাতনামা আরও ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়। ওই মামলার অজ্ঞাতনামা আসামি হিসেবে রিপন মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।


মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, গ্রেপ্তারকৃত রিপন মিয়াকে বৃহস্পতিবার টাঙ্গাইল আদালতে হাজির করা হলে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।