বুধবার , ২১ অক্টোবর ২০২৬
বুধবার , ২১ অক্টোবর ২০২৬
হোম › সারা দেশ › এনইআইআর পদ্ধতির প্রতিবাদে আগারগাঁওয়ে বিটিআরসি কার্যালয়ে মোবাইল ব্যবসায়ীদের হামলা

এনইআইআর পদ্ধতির প্রতিবাদে আগারগাঁওয়ে বিটিআরসি কার্যালয়ে মোবাইল ব্যবসায়ীদের হামলা

favicon
ভোরের আলো ডেস্ক:
এনইআইআর পদ্ধতির প্রতিবাদে আগারগাঁওয়ে বিটিআরসি কার্যালয়ে মোবাইল ব্যবসায়ীদের হামলা

মোবাইল হ্যান্ডসেট নিবন্ধন বা ‘ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিফিকেশন রেজিস্টার’ (এনইআইআর) পদ্ধতি চালুর প্রতিবাদে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালিয়েছেন মোবাইল ব্যবসায়ীরা। বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, প্রথমে বেশ কয়েকজন বিক্ষোভকারী বিটিআরসি ভবনের সামনে জড়ো হয়ে ভেতরে প্রবেশের চেষ্টা করেন। এ সময় নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যরা বাধা দিলে উভয় পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ভবনের প্রধান ফটক বন্ধ করে দেওয়া হলে বিক্ষোভকারীরা অতর্কিত হামলা চালান এবং ভাঙচুর শুরু করেন।


পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান জানান, প্রায় পাঁচ শতাধিক মানুষ এ হামলায় অংশ নেন। এ সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তির ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও কোস্টগার্ড সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা পালিয়ে যান।


ডিসি ইবনে মিজান আরও বলেন, ‘ঘটনার পর কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। হামলায় বিটিআরসি ভবনের বাইরের কাঁচের দেয়াল ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি ভবনের ভেতরেও ভাঙচুর চালানো হয়েছে।’