শনিবার , ২৯ আগস্ট ২০২৬
শনিবার , ২৯ আগস্ট ২০২৬
হোমসারা দেশফকিরহাটে ট্রাকের ধাক্কায় যাত্রীবাহী বাসে নিহত ১, আহত ২

ফকিরহাটে ট্রাকের ধাক্কায় যাত্রীবাহী বাসে নিহত ১, আহত ২

favicon
ভোরের আলো ডেস্ক:
ফকিরহাটে ট্রাকের ধাক্কায় যাত্রীবাহী বাসে নিহত ১, আহত ২

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় ট্রাকের ধাক্কায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে একজন নিহত এবং আরও দুইজন আহত হয়েছেন।


শুক্রবার (২ জানুয়ারি) রাতের সময় খুলনা-ঢাকা মহাসড়কের ফকিরহাট উপজেলার পালেরহাট এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তি হলেন বাসের সুপারভাইজার মো. সেলিম শেখ (৪৫)। তিনি খুলনার লবণচড়া এলাকার মোহাম্মদ নগরের বাসিন্দা এবং মো. আইয়ুব আলী শেখের ছেলে।


আহতরা হলেন বাসচালক মো. মুরাদ হোসেন (৪১) এবং যাত্রী সোহাগ হাওলাদার (৪৪)। তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, খুলনা থেকে ঢাকাগামী জিএস ট্রাভেলসের বাসটি পালেরহাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারায় এবং মহাসড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। ঘটনাস্থলেই বাসের সুপারভাইজার নিহত হন।


খবর পেয়ে ফকিরহাট ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালায়। আহতদের প্রথমে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।


ফকিরহাট ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা শাহাজান মিয়া জানান, “ঘটনাস্থল থেকে একজন মৃত ও দুইজনকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে।”


মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, “মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে। তবে ট্রাকটি পালিয়ে গেছে।”