শনিবার , ২৯ আগস্ট ২০২৬
শনিবার , ২৯ আগস্ট ২০২৬
হোমসারা দেশঘন কুয়াশায় ভাঙ্গায় মহাসড়কে যান চলাচল ব্যাহত, হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলাচল

ঘন কুয়াশায় ভাঙ্গায় মহাসড়কে যান চলাচল ব্যাহত, হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলাচল

favicon
ভোরের আলো ডেস্ক:
ঘন কুয়াশায় ভাঙ্গায় মহাসড়কে যান চলাচল ব্যাহত, হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলাচল

ফরিদপুরের ভাঙ্গায় ঘন কুয়াশার কারণে ভোর থেকেই সড়কপথে যান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। রবিবার (৪ জানুয়ারি) সকাল ৭টার দিকে তীব্র কুয়াশায় ফরিদপুর–বরিশাল মহাসড়ক ও ঢাকা–খুলনা মহাসড়কে চলাচলকারী যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলতে দেখা যায়। কুয়াশার কারণে দূরের কোনো বস্তু স্পষ্টভাবে দেখা যাচ্ছিল না।


ট্রাকচালক একরাম মিয়া বলেন, “কুয়াশায় দূরের কিছুই দেখা যায় না, তাই ধীরে ধীরে গাড়ি চালাচ্ছি।”


সাকুরা পরিবহনের চালক উজ্জল মিয়া জানান, “প্রচণ্ড কুয়াশার কারণে গাড়ি চালানো বেশ কষ্টকর হয়ে যাচ্ছে।”


বাসস্ট্যান্ডে অপেক্ষমাণ যাত্রী কামরুল মোল্লা বলেন, “বরিশাল যাওয়ার জন্য অপেক্ষা করছি। কুয়াশার কারণে খুব ভোরে যানবাহন কম চলাচল করায় স্ট্যান্ডেই থাকতে হচ্ছে।”


অটোরিকশা চালক মহসিন মিয়া জানান, প্রচণ্ড শীত ও ঘন কুয়াশার কারণে সকালবেলায় যাত্রী কম ছিল এবং অনেক মানুষ বাইরে বের হননি।


পরে সকাল ৯টার দিকে কুয়াশা ধীরে ধীরে কেটে গেলে সড়কে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।