বুধবার , ২১ অক্টোবর ২০২৬
বুধবার , ২১ অক্টোবর ২০২৬
হোম › সারা দেশ › সুন্দরবনে পাতা ফাঁদে আটকা বাঘ উদ্ধার

সুন্দরবনে পাতা ফাঁদে আটকা বাঘ উদ্ধার

favicon
ভোরের আলো ডেস্ক:
সুন্দরবনে পাতা ফাঁদে আটকা বাঘ উদ্ধার

সুন্দরবনে হরিণ শিকারিদের পাতা ফাঁদে আটকা পড়া এক বাঘকে বন বিভাগ উদ্ধার করেছে। রবিবার (৪ জানুয়ারি) বিকেল ৩টার দিকে ট্রানকুইলাইজার গান ব্যবহার করে বাঘটিকে অচেতন করা হয় এবং ফাঁদ থেকে safely বের করা হয়।


বাঘটি দুর্বল অবস্থায় থাকায় তাকে স্যালাইন দেওয়া হয়েছে। উৎসুক জনতার ভিড়ের কারণে বনকর্মীরা দ্রুত বাঘটিকে খুলনার দিকে নিয়ে যান।


সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্চের করমজল ইকো ট্যুরিজম কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির জানান, বাঘটিকে খুলনা বন বিভাগের বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেসকিউ সেন্টারে নেয়া হচ্ছে। সেখানে চিকিৎসা শেষে তার পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।


বাঘটি শনিবার (৩ জানুয়ারি) সুন্দরবনসংলগ্ন শরকির খাল এলাকায় হরিণ শিকারিদের ফাঁদে আটকা পড়ে।