রাউজানে গুলিতে যুবদল নেতা নিহত
রাতে হঠাৎ দুর্বৃত্তদের গুলিতে নিহত হন জানে আলম। প্রত্যক্ষদর্শীদের মতে, দুর্বৃত্তরা গুলি করে দ্রুত পালিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। তিনি ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এবং উপজেলা যুবদলের সদস্য ছিলেন।