সোমবার , ০৭ সেপ্টেম্বর ২০২৬
সোমবার , ০৭ সেপ্টেম্বর ২০২৬
হোমআইন ও আদালতচিফ প্রসিকিউটর: জুলাই আন্দোলন জাতীয় মুক্তির সংগ্রাম, এটি অবজ্ঞা করা ধৃষ্টতা

চিফ প্রসিকিউটর: জুলাই আন্দোলন জাতীয় মুক্তির সংগ্রাম, এটি অবজ্ঞা করা ধৃষ্টতা

favicon
ভোরের আলো ডেস্ক:
চিফ প্রসিকিউটর: জুলাই আন্দোলন জাতীয় মুক্তির সংগ্রাম, এটি অবজ্ঞা করা ধৃষ্টতা

চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, জুলাই আন্দোলন ছিল বাংলাদেশের জাতীয় মুক্তির সংগ্রাম; এটিকে অবজ্ঞা করে কোনো বক্তব্য দেওয়া ধৃষ্টতার পরিচায়ক।


মঙ্গলবার (৬ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের অভিযোগ গঠনের শুনানির সময় তিনি এসব মন্তব্য করেন।


চিফ প্রসিকিউটর আরও বলেন, দেশের কোনো আদালতে জুলাই অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করা যাবে না। জুলাই চার্টার ও জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে এটি জাতির মুক্তি সংগ্রাম হিসেবে স্বীকৃত।


শুনানিতে সালমান এফ রহমান ও আনিসুল হকের আইনজীবীরা বলেছিলেন, জুলাইয়ে কারফিউ দেওয়া হয়েছিল জনগণের জানমাল রক্ষার জন্য। এই যুক্তি শুনে চিফ প্রসিকিউটর মন্তব্য করেন, ‘এগুলো বলা ধৃষ্টতা’।


আদালত পরে ১২ জানুয়ারি সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দিয়েছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত দুই সদস্যের বিচারিক প্যানেলের অন্য সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ।


এর আগে, মঙ্গলবার সকাল ১০টার পর কড়া পাহারায় প্রিজনভ্যানে করে সালমান এফ রহমান ও আনিসুল হককে আদালতে হাজির করা হয়।