বুধবার , ২১ অক্টোবর ২০২৬
বুধবার , ২১ অক্টোবর ২০২৬
হোম › সারা দেশ › ফতুল্লায় মাদক ও বিপুল অস্ত্রসহ ফাইটার মনিরকে গ্রেফতার

ফতুল্লায় মাদক ও বিপুল অস্ত্রসহ ফাইটার মনিরকে গ্রেফতার

favicon
ভোরের আলো ডেস্ক:
ফতুল্লায় মাদক ও বিপুল অস্ত্রসহ ফাইটার মনিরকে গ্রেফতার

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ফাইটার মনির নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।


মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে ফতুল্লার গলাচিপা চেয়ারম্যান বাড়ি এলাকায় ফাতেমা ইয়াসমিন শিল্পীর মালিকানাধীন ভবনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।


ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) গাজী শামীম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ফাইটার মনিরকে আটক করা হয়। তার দেওয়া তথ্যে তল্লাশি চালিয়ে মাদক, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, সিসি ক্যামেরা ও কম্পিউটার জব্দ করা হয়।


এসআই শামীম জানান, ফাইটার মনির দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ রয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।