বুধবার , ২৪ জুন ২০২৬
বুধবার , ২৪ জুন ২০২৬
হোমরাজনীতিতারেক রহমানের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, নির্বাচনের পর উন্নয়নে সহযোগিতা চাইল বিএনপি

তারেক রহমানের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, নির্বাচনের পর উন্নয়নে সহযোগিতা চাইল বিএনপি

favicon
ভোরের আলো ডেস্ক:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল। বৈঠকে তারেক রহমান নির্বাচনের পর বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমে ইইউর সহযোগিতা কামনা করেন।

গতকাল সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ, যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নজরুল ইসলাম খান। তিনি জানান, আলোচনায় তারেক রহমান নির্বাচনের পর বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় ইইউর সক্রিয় সহযোগিতা প্রত্যাশা করেছেন।

এদিকে, ঢাকা-১৭ আসনের বিএনপি নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন তারেক রহমান। গতকাল দুপুরে গুলশানের কার্যালয়ে বনানী থানার বিএনপি নেতারা তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন। তারেক রহমান ঢাকা-১৭ আসনে বিএনপির প্রার্থী।

এ সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরসহ থানা পর্যায়ের গুরুত্বপূর্ণ নেতারা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় ঢাকা-১৭ আসনের ভোটারদের বিভিন্ন সমস্যা চিহ্নিত করা, সাংগঠনিক প্রস্তুতি এবং আসন্ন নির্বাচনকে ঘিরে করণীয় বিষয়ে নেতা-কর্মীদের দিকনির্দেশনা দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।