বুধবার , ২৪ জুন ২০২৬
বুধবার , ২৪ জুন ২০২৬
হোমরাজনীতিতারেক রহমানের চার দিনের উত্তরাঞ্চল সফর: টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া, রংপুরসহ ৯ জেলা পরিদর্শন

তারেক রহমানের চার দিনের উত্তরাঞ্চল সফর: টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া, রংপুরসহ ৯ জেলা পরিদর্শন

favicon
ভোরের আলো ডেস্ক:
তারেক রহমানের চার দিনের উত্তরাঞ্চল সফর: টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া, রংপুরসহ ৯ জেলা পরিদর্শন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ১১ থেকে ১৪ জানুয়ারি চারদিনব্যাপী দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা সফর করবেন। সফরের মধ্যে থাকছে টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী ও লালমনিরহাট।


আজ (৭ জানুয়ারি) তারেক রহমানের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে। বিএনপি জানিয়েছে, সফরকালে বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক জারি করা আচরণবিধি কোনোভাবেই লঙ্ঘন করা হবে না।


সফরের প্রথম দিন ১১ জানুয়ারি ঢাকায় কর্মসূচি শেষে গাজীপুর, টাঙ্গাইল ও সিরাজগঞ্জে দলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন তারেক রহমান। পরের দিন বগুড়া থেকে রংপুর, দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলায় সাংগঠনিক কর্মসূচিতে অংশ নেবেন। একই দিনে রংপুরে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদ-এর কবরে শ্রদ্ধা ও দোয়া করার কর্মসূচিও রয়েছে।

১৩ জানুয়ারি পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট ও কুড়িগ্রামে দলের নেতাকর্মীদের সঙ্গে বৈঠক ও মতবিনিময় করবেন তিনি। সফরের শেষ দিন ১৪ জানুয়ারি রংপুর ও বগুড়ায় আরও কিছু কর্মসূচিতে অংশ নিয়ে ঢাকায় ফেরার পরিকল্পনা রয়েছে।


সফরের সময় তারেক রহমান মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শহীদ আবু সাঈদ ও তৈয়বা মজুমদারসহ নিহত জুলাই যোদ্ধা ও গণতান্ত্রিক আন্দোলনের শহীদদের কবর জিয়ারত করবেন এবং তাদের পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।