সোমবার , ০৭ সেপ্টেম্বর ২০২৬
সোমবার , ০৭ সেপ্টেম্বর ২০২৬
হোমআইন ও আদালত২০২৪ সালের জুলাই আন্দোলন: জয় ও পলকের বিরুদ্ধে গণহত্যা মামলার অভিযোগ গঠনের শুনানি ১১ জানুয়ারি

২০২৪ সালের জুলাই আন্দোলন: জয় ও পলকের বিরুদ্ধে গণহত্যা মামলার অভিযোগ গঠনের শুনানি ১১ জানুয়ারি

favicon
ভোরের আলো ডেস্ক:
২০২৪ সালের জুলাই আন্দোলন: জয় ও পলকের বিরুদ্ধে গণহত্যা মামলার অভিযোগ গঠনের শুনানি ১১ জানুয়ারি

২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধ করে গণহত্যার তথ্য লুকানোর অভিযোগে সাবেক তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এবং আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক-এর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের অভিযোগ গঠনের শুনানি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আগামী রোববার (১১ জানুয়ারি) অনুষ্ঠিত হবে।


রাষ্ট্রীয় অভিযোগে বলা হয়েছে, আন্দোলন চলাকালে দুজন মুঠোফোনে আলোচনার মাধ্যমে ইন্টারনেট ও সামাজিক মাধ্যম বন্ধ করে গণহত্যার তথ্য লুকিয়েছেন। একইসঙ্গে ইন্টারনেট লাইনের ক্ষতি ও ভুয়া তথ্য ছড়িয়ে দায় চাপানো হয়েছে শিক্ষার্থীদের ওপর।


মামলায় গ্রেফতার আছেন জুনাইদ আহমেদ পলক, আর পলাতক থাকা সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। জয়কে সুরক্ষা দেবে স্টেট ডিফেন্স।