বুধবার , ২৪ জুন ২০২৬
বুধবার , ২৪ জুন ২০২৬
হোমরাজনীতিআচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি প্রার্থী ড. রেজা কিবরিয়াকে শোকজ

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি প্রার্থী ড. রেজা কিবরিয়াকে শোকজ

favicon
ভোরের আলো ডেস্ক:

হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের বিএনপি প্রার্থী ড. রেজা কিবরিয়াকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে নির্বাচন কর্তৃপক্ষ। নোটিশে উত্থাপিত অভিযোগের বিষয়ে তাকে লিখিত ব্যাখ্যা দিতে এবং কেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না—তা নির্ধারিত সময়ের মধ্যে জানাতে বলা হয়েছে।


সোমবার (৫ জানুয়ারি) তাকে এই নোটিশ দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ আরেফিন।


নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, নির্বাচনী আচরণবিধিমালার একাধিক ধারা লঙ্ঘনের অভিযোগে এই শোকজ নোটিশ জারি করা হয়েছে। নোটিশে আগামী ১৪ জানুয়ারির মধ্যে লিখিত জবাব জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।


নির্বাচন কর্তৃপক্ষ জানিয়েছে, জবাব পর্যালোচনা শেষে তা সন্তোষজনক না হলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে।