শৃঙ্খলাভঙ্গের অভিযোগে নোয়াখালীতে ছাত্রদল সভাপতির পদ স্থগিত
নোয়াখালীর সুলতান মাহমুদ ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি তানবীর তারেক জয়ের সাংগঠনিক পদ স্থগিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
বৃহস্পতিবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানান ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে নোয়াখালী জেলা শাখার অধীন সুলতান মাহমুদ ডিগ্রি কলেজ শাখার সভাপতি তানবীর তারেক জয়ের সাংগঠনিক দায়িত্ব স্থগিত করা হয়েছে।
এতে আরও জানানো হয়, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বৃহস্পতিবার এই সিদ্ধান্তের অনুমোদন দেন।