প্লে-অফের আশা বাঁচাতে একাদশে বড় রদবদল নোয়াখালীর
প্রথমবারের মতো বিপিএলে অংশ নিয়ে চরম চাপে রয়েছে নোয়াখালী এক্সপ্রেস। টানা পাঁচ ম্যাচে হেরে পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে অবস্থান করছে দলটি। প্লে-অফে ওঠার সম্ভাবনা ধরে রাখতে হলে বাকি পাঁচ ম্যাচেই জয় ছাড়া কোনো বিকল্প নেই নোয়াখালীর সামনে।
এই কঠিন বাস্তবতা সামনে রেখে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে ম্যাচে একাদশে বড় ধরনের পরিবর্তন এনেছে নোয়াখালী। আগের ম্যাচের একাদশ থেকে চার ক্রিকেটারকে বাদ দিয়ে দলে সুযোগ দেওয়া হয়েছে শাহাদাত হোসেন দীপু, জাকের আলি অনিক, আবু জায়েদ রাহি ও মেহেদি হাসান রানাকে। একাদশ থেকে বাদ পড়েছেন হাবিবুর রহমান সোহান, মুনিম শাহরিয়ার, আবু হাশিম ও রেজাউর রহমান রাজা।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে টস হেরে প্রথমে ব্যাট করতে নামছে নোয়াখালী এক্সপ্রেস। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রাজশাহী ওয়ারিয়র্সের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
এদিকে রাজশাহী ওয়ারিয়র্সও একাদশে পরিবর্তন এনেছে। তিন বিদেশি ক্রিকেটারের জায়গায় এই ম্যাচে খেলছেন মোহাম্মদ ওয়াসিম, রায়ান বার্ল ও হাসান মুরাদ। তাদের জায়গা ছেড়েছেন সাহিবজাদা ফারহান, মোহাম্মদ নাওয়াজ ও হুসাইন তালাত। এই ম্যাচে তিনজন বিদেশি ক্রিকেটার নিয়েই মাঠে নেমেছে রাজশাহী।
নোয়াখালী এক্সপ্রেস একাদশ:
মোহাম্মদ নবী, সৌম্য সরকার, শাহাদাত হোসেন দীপু, হায়দার আলি, মেহেদি হাসান রানা, জাকের আলি অনিক, মাহিদুল ইসলাম অঙ্কন, জহির খান, হাসান মাহমুদ, আবু জায়েদ রাহি, মাজ সাদাকাত।
রাজশাহী ওয়ারিয়র্স একাদশ:
মোহাম্মদ ওয়াসিম, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, ইয়াসির আলি চৌধুরি, রায়ান বার্ল, এসএম মেহেরব হাসান, তানজিম হাসান সাকিব, রিপন মন্ডল, বিনুরা ফার্নান্দো, হাসান মুরাদ।