তারেক রহমান দায়িত্ব নিলেন বিএনপির চেয়ারম্যান হিসেবে
বিএনপির স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তারেক রহমান দায়িত্ব গ্রহণ করেছেন দলের চেয়ারম্যান হিসেবে। শুক্রবার (৯ জানুয়ারি) রাতের সভার পর গুলশানের বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের জানান, দলের গঠনতন্ত্র অনুযায়ী ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্থায়ী চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া, তারেক রহমানের উত্তরবঙ্গ সফর আপাতত স্থগিত করা হয়েছে।